Blog
আতর লং লাস্টিং হয় না কেন ?


অনেক ছড়ায় এবং লং লাস্টিং করে কোন সুগন্ধি, এবং সুগন্ধির কম্পজিশিন স্ট্রাকচার এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোকপাত করছি।সস্তা মানের আতরের আলোচনা এখানে আনছি না, প্রিমিয়াম ভাল কোয়ালিটির আতরের ব্যাপারেই এখানে আলোচনা করছি।
=১ম পয়েন্ট: অনেক ছড়াবে এমন সুগন্ধি?
সব সুগন্ধিই সমান ভাবে ছড়ায় না, কারন আতরের কম্পোজিশনে বিভিন্ন এরোমা কম্পাউন্ড এর উপর এগুলো নির্ভর করে। যাহোক কোন টা বেশি ছড়ায় এটা আমরা হুট করে না সাজেশন দিয়ে বরং অনেকদিন একটা সুগন্ধি নিয়ে ট্রায়াল করার পরে এটা সাজেশন দিয়ে থাকি।এখন আসি, অনেক ছড়ায় কিন্তু কতক্ষণ ছড়াবে? সারাদিন ছড়াবে কি? আমি হেটে গেলে ঘ্রাণ ছড়াতে থাকবে?মনে রাখা ভাল, যেকোনো সুগন্ধি (আতর/পারফিউম) এ ৩ টি নোটস থাকে।
“টপ নোটস
“মিডল নোটস
“বেইস নোটস
মনে রাখা দরকার, টপ নোটস এর এরোমা গুলোই হাই প্রজেকশন দেয় বা ছড়ায়। টপ নোটস এ মূলত ভোলাটাইল এরোমা কম্পাউন্ডগুলো থাকে, যা দ্রুত উড়ে যেয়ে তাদের এরোমা গুলো ছড়িয়ে দেয়।আচ্ছা, টপ নোটস এর স্মেল কতক্ষণ থাকে? এটা ডিপেন্ড করে কেমন এরোমা কম্পাউন্ড দিয়ে আতরটি ডিজাইন করা হয়েছে।সাধারণত টপ নোটস আতর/ পারফিউম ভেদে ৫ মিনিট থেকে ৩০ মিনিট স্থায়িত্ব হয়। এরপর স্মেল চেইঞ্জ হয়ে যায়। ৩০-৪৫ মিনিট পর শুরু হয় মিডল নোটস এর খেলা, এটা কম প্রজেক্টিভ হয়, এবং স্থায়িত্তকাল ১-২ ঘন্টা। এ সময়ে কিন্তু টপ নোটসের মত ফাটিয়ে ব্লাস্ট করবে না স্মেল। এটাই সাইন্স, কারন এই স্তরের মলিউকুল গুলো একটু ভারি ওজনের, যা ধীরে ধীরে উড়ে যায়।
সবশেষে, বেইস নোটস এর স্মেল গুলো আসা শুরু হয়, যার ঘ্রাণ তেমন ছড়ায় না বললেই চলে কারন এগুলো সবচেয়ে ভারী এরোমা কম্পাউন্ড যা লং লাস্ট করে কাপড়ে। এসময় কাপড়ে স্মেল থাকে, আপনি নাক নিলে সুগন্ধি পাবেন অথবা কাপড় পরিধানের সময় স্মেল পাবেন। বেইস নোটস এর স্থায়িত্ব আতর ভেদে ৪ ঘন্টা থেকে শুরু করে ১/২/৩ দিন অথবা তার চেয়েও বেশি থাকে।আশা করি, কিছু নতুন তথ্য জানলেন।
=২য় পয়েন্ট: অনেক লং লাস্টিং হবে এমন আতর?
আতরের মূলত বেইস নোটস লং লাস্টিং হয় এবং এটা সুতি কাপড়ে সবচেয়ে বেশি থাকে ফেব্রিকের কোয়ালিটির জন্য। কিন্তু সব টাইপের সুগন্ধিই লং লাস্টিং হয় না।ভাল কোয়ালিটির প্রিমিয়াম সুগন্ধির মধ্যে যদি আপনি পারফিউম টাইপ আতর গুলো 5-6 ঘন্টা সুগন্ধি লাস্টিং হতে পারে , এর বেশি পেলে সেটা বোনাস। যদি সুইট টাইপ হয় তাহলে 8-12 ঘন্টা হতে পারে । আর যদি এরাবিয়ান টাইপ স্মেল হয় , তাহলে ১/২ দিন লাস্টিং হতে পারে ।
পরিশেষে বলতে চাই, “আপনি যদি সুগন্ধি বেশি বেশি ছড়াতে চান, তাহলে বার বার ইউজ করুন” । কারন টপ নোটস এর স্মেল গুলোই মূলত ছড়িয়ে পরে।
লাস্ট একটা কথা বলতে চাই, সুগন্ধি আত্মার খোরাক, আমি এমন সুগন্ধি ইউজ করি যাতে আমার আধ্যাত্মিক উন্নতি হয়, আমি শান্তি পাই, কেউ একজন প্রশংসা না করলে আপনার আনন্দ কমে যায় এমন যাতে না হয় কারন বাংগালী সহজে কমপ্লিমেন্ট দিতে চায় না..
BENGALIAN OUD
Abdul Samad Al Qurashi
Surrati Perfumes
Ibraheem Al Qurashi
Rasasi
Shaikh Mohd Saeed perfumes
Oud Elite
Arabian Oud
S MD Ayub MD Yaqub
Junaid Perfumes
Al Haramain Perfumes
Swiss Arabian
Ahmed Al Maghribi Perfumes
Ajmal
Shanjoy Perfumes
Naseem Perfume
Anfar